News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

ঘরের আড়ার সাথে ঝুলছিল যুবকের লাশ

অস্বাভাবিক মৃত্যু 2026-09-22, 12:17am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1790014671.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । মৃত বায়েজিদ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালীর ওই এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। ওখানেই মরদেহ পাওয়া গেছে। 

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।  এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। - গোফরান পলাশ