News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

কুয়াকাটায় নিখোঁজের ২ দিন পর ঝোপ থেকে জেলের লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2025-07-23, 10:25pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1753287907.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শেষ বিকালে কুয়াকাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার ঝগড়াঝাটি হয়। বুধবার দুপুরে আমেনার বড় ভাই ওই বাড়িতে গিয়ে সবুজকে হুমকি ধামকি দিয়ে তাকে নিয়ে চলে আসেন। এর কিছুক্ষন পরে সবুজও ঘর থেকে বের হয়ে যায়। পরে রাত এগারোটায় সবুজ তার বন্ধু লালচানের ফোন দিয়ে আমেনাকে জানান তার বন্ধুদের গাঁজা খাওয়ার ছবি তোলা নিয়ে বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়েছে। পরে বার বার তার স্ত্রী সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পায়। শুক্রবার শেষ বিকালে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ওই বাড়ির ঝোপে তার লাশ দেখতে পান। 

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ