News update
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     

কুয়াকাটা সৈকত থেকে আরও এক লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2025-08-27, 11:08pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1756314499.jpg

Dead body.



কলাপাড়া (পটুয়াখালী) : মাত্র তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত আরও এক ব্যক্তির লাশ। চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এসময় কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল অজ্ঞাত ব্যক্তি। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এখনও।

এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করা হয়। 

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,  লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। - গোফরান পলাশ