News update
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     
  • 7-year Sukuk worth Tk 5,900cr planned for rural bridge project     |     
  • Unplanned bundhs worsen flooding, crop losses in Sunamganj haors     |     
  • Trump admin says its war in Iran ‘terminated’ before 60-day deadline     |     

কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সৈকত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2025-09-16, 10:12pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1758039148.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের কাউয়ার চর সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট পাওয়া গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই।

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার কাউয়ার চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। - গোফরান পলাশ