News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

কলাপাড়ায় ৩ কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সরোয়ার আটক

Narcotics 2026-02-05, 12:03am

img_20260204_161423-c40714780dcf49ad9773a9de7fc5b0f71770228200.jpg

One arrested allegedl with hasish in Kalapara on Wednesday.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় ৩ কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সরোয়ার (৪৬) কে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কলাপাড়া পৌরসভার মদিনাবাগ ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকা থেকে গাঁজা সহ তাকে আটক করা হয়। বিষয়টি মোবাইল কোর্টে বিচার্য নয় বিধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

সূত্রটি আরও জানায়, মাদক ব্যবসায়ী সরোয়ারের বিরুদ্ধে কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মাদকের মামলা বিচারাধীন রয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর পরই সে পুন:রায় তার সহযোগীদের নিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে।

মাদক বিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। তিঁনি জানান, অভিযান সম্পূর্ণ হওয়ার পরপরই আটক সরোয়ার সরদারকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। - গোফরান পলাশ