News update
  • As Spain swelters, a centuries-old accessory is having a moment     |     
  • UN Warns Climate Action Must Accelerate to Avert Catastrophe     |     
  • Dhaka ranks 11th globally for poor air quality     |     
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     

শুধু পদযাত্রা নয়, এটা বিজয়যাত্রা : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2023-07-18, 1:29pm

image-232048-1689660586-e91a1437ed3e16b8d300355abcea66ca1689665354.jpg




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের পদযাত্রা শুধু একটি পদযাত্রা নয়, এটি একটি বিজয়যাত্রা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই পদত্যাগ করতে হবে।

ফখরুল বলেন, আবারও পরিষ্কার করে বলছি অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। কারণ, গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা আমরা দেখেছি।

সেখানে আওয়ামী লীগের থিম ট্যাংকের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। অথচ আলমের সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।

বিএনপির এই নেতা বলেন, আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।