News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

শুক্রবার শুরু হচেছ বঙ্গমাতা জাতীয় নারী উশু চ্যাম্পিয়নশিপ

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2022-06-16, 7:52am




বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায়  এবং গাজী গ্রুপের আর্থিক  সহযোগিতায়  আগামী শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গমাতা  গাজী গ্রুপ  জাতীয় নারী  উশু চ্যাম্পিয়নশীপ ২০২২।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নশীপের বিস্তারিত  তুলে ধরেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।

এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু নারী উন্নয়ন কমিটির সদস্য সচিব শারমিন সুলতানা সালমা, অর্গানাইজিং কমিটির সদস্য মোঃ আবু মুসা ও সাংগঠনিক কমিটির সহ-সম্পাদক লায়ন মোঃ খন্দকার সেলিম।

দুই দিন ব্যাপী প্রতিযোগিতায়  ১৬ টি দলের ২২০জন খেলোয়াড়  ১৬টি ইভেন্টে অংশ গ্রহণ করবেন। তথ্য সূত্র বাসস।