News update
  • Protecting democracy now our biggest responsibility: President     |     
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের খূঁটি বসানোর নামে চাঁদাবাজির অভিযোগ

অপরাধ 2026-08-17, 5:39pm

electric-poles-in-kalapara-12f3f5f8583495d55e10aebfce5ce5541786966793.jpg

Electric poles in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের খূঁটি বসানোর নামে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেটের  বিরুদ্ধে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে ওই গ্রাম গুলোতে বিদ্যুতের খূঁটি বসানোর কাজ শুরু করে। এ সুযোগে খূঁটি বসানোর জন্য পরিবহন খরচের নাম করে অর্ধ শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করে স্থানীয় একটি সিন্ডিকেট। মিটার সহ সংযোগ দেবার কথা বলে আরও  দুই হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের আল্টিমেটাম দেয় সিন্ডিকেটটি, নতুবা বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না।

ভুক্তভোগী পরিবারের সদস্য তহমিনা বেগম, সাহানাজ বেগম, রিয়াজ হাওলাদার, জাহিদ ফরাজী'র অভিযোগ, নিদারুন এ বর্ষা মৌসুমে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় ধার-দেনা করে তারা টাকা জোগাড় করে তাদের দিয়েছেন।

তবে অভিযুক্ত যুবদল নেতা  রিয়াজ সিকদার চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের খাওয়া খরচ বাবদ কিছু টাকা গ্রাহকরা স্বেচ্ছায় দিয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশিদ বলেন, এ ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কলাপাড়া  পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ আব্দুর রহমান বলেন, সরকারি ভাবে  বিদ্যুৎ লাইনের কাজ চলমান রয়েছে। এখানে কোন টাকা নেয়ার সুযোগ নেই। অর্থ আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ