News update
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     

কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার

অপরাধ 2026-08-31, 11:31pm

two-hundred-chickens-were-killed-in-kalapara-out-of-enmity-on-monday-31-august-2026-528fa1ec33943d04b17d0d903a677c541788197488.jpg

Two hundred chickens were killed in Kalapara out of enmity on Monday 31 August 2026



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতা উদ্ধারে  বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে দুই শতাধিক দেশি মুরগী। সোমবার প্রত্যুষে পৌরশহরের সবুজবাগ এলাকায় অবসর প্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। পোশা প্রানীর সাথে

দুস্কৃতিকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী বলেন, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য

দুইটি খামার তৈরি করেন তারা। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চা গুলোর ওজন প্রায় ৬০০ থেকে ৭০০

গ্রাম  হয়েছিল। রবিবার রাত তিনটার সময়ও জীবন্ত ছিল

মুরগীগুলো। সোমবার সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগী মরে পড়ে আছে। দুস্কৃতকারীরা ভোর রাতেই মুরগীগুলোকে হত্যা করেছে বলে তিনি জানান। এ ঘটনায় সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনা স্থল পরিদর্শন করে কলাপাড়া প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলী আহসান জানিয়েছেন তীব্র বিষক্রিয়ার ফলে মুরগীগুলো মারা গেছে।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কলাপাড়া থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। - গোফরান পলাশ