News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

কলাপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

অপরাধ 2025-03-08, 11:41pm

jail-65f026d43888829dd504854e1b4391941741455711.jpg

Arrest



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনসান গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( মার্চ) সকালে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে এনসান গেদুকে গ্রেফতার করা হয়।
জানা যায় , এনসান গেদু ওই মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এনসান গেদুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। - গোফরান পলাশ