News update
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

স্বর্ণের দামে রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-12-29, 10:46pm




দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে, গত ৩ ডিসেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।