News update
  • Protect Himalayan Region from Cascading Disasters     |     
  • City Bank, ITFC meet to expand trade financial cooperation     |     
  • DSE plans to launch derivative market by January 2028     |     
  • August inflation remains virtually unchanged around 8.3%     |     
  • August inflation remains virtually unchanged around 8.3%     |     

প্রথম দিনে মেট্রোতে যত আয়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-12-29, 10:48pm




দেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী যাতায়াত করেছেন। এ দিন আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি সেক্রেটারি (জনসংযোগ) নজরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম দিনে মেট্রোরেলে সিঙ্গেল জার্নি ও এমআরটি পাস নিয়ে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন সিঙ্গেল জার্নির টিকিট কেনায় ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা আয় হয়েছে।

এ ছাড়া ৯৯ জন এমআরটি পাস কেনায় ৪৯ হাজার ৫০০ টাকা আয় হয়েছে। সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

এর আগে, উত্তরার দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।

প্রাথমিকভাবে এই রুটে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০টি ট্রেন চলেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।