News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-09-23, 3:07pm




গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২ দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ ১২ দফা দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

জানা যায়, সোমবার সকালে শ্রমিকরা ১২ দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। 

শ্রমিকরা জানায়, দাবির বিষয়ে আলোচনার একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ আটটি দাবি মেনে নেয়। ১২টি দাবি থেকে আটটি দাবি মেনে নিলেও বাকি চারটি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

সড়ক অবরোধরে ফলে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাঘের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে। সময় সংবাদ