News update
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     

সাত দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-11-05, 8:11am




রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন সাড়ে তিন ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকবে।

সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত থাকবে।

জানা গেছে, বিমানবন্দরে রানওয়ের ‘লাইটিং সিস্টেম’ রক্ষণাবেক্ষণের জন্য ৮ থেকে ১৪ নভেম্বর সাত দিন দিবাগত রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের সব কার্যক্রম ও ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিষয়টি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানানো হয়েছে বলেও বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে।

এছাড়া যেকোন প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০-তে ফোন দিয়ে সাহায্য নেয়া যাবে।