News update
  • PM urges every citizen to plant tree to ensure clean environment      |     
  • Indian Air Force AN-32 Transport Aircraft Crashes During Landing in Assam     |     
  • WHO Warns Global Blood Shortages Put Lives at Risk Report     |     
  • US Thrash Paraguay 4-1 in Dream World Cup Start     |     
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযুক্ত যুবককে এক মাসের কারাদণ্ড

আদালত 2026-06-14, 12:30am

youth-awarded-one-month-in-prison-for-illegally-extracting-sand-in-kuakata-78abacd95667fd9038f60867c00ce4e81781375433.jpg

Youth awarded one month in prison for illegally extracting sand in Kuakata



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন স্পটে  স্কেভেটর দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের  অভিযোগে মহিবুল্লাহ (৩৮) নামের এক যুবককে একমাসের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।

সূত্র জানায়, অনুমতি ব্যতীত সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত যুবককে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারা অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এর আগে প্রভাবশালীদের তত্ত্বাবধানে কুয়াকাটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের কাজে সরবরাহ করার জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে সরবরাহ করা হচ্ছিল। এ বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় প্রশাসন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহে ব্যবহৃত স্কেভেটর ও ট্রাক  জব্দ করা হয়েছে কিনা তা জানা যায়নি। - গোফরান পলাশ