News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

২৯ মার্চ দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-03-18, 8:23pm

rwerweasd-4334883835396d6763c6212d11505d0a1742307794.jpg




চলতি মাসেই পৃথিবীতে সূর্যগ্রহণ হবে। জানা গেছে, আগামী ২৯ মার্চ সূর্যগ্রহণের প্রভাবে অন্ধকার হয়ে যাবে অনেক দেশ। ওইদিন ভর দুপুরে এই ঘটনা ঘটবে।

এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। ওইদিন ভর দুপুরে পৃথিবীতে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। কিন্তু গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। 

এই গ্রহণ বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫১ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যার অর্থ সূর্যের কেবলমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত থাকবে। এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে।

এই সূর্যগ্রহণ অনেক দেশে আংশিকভাবে দৃশ্যমান হবে। এটি বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা এবং কিছু আফ্রিকান অঞ্চলে দৃশ্যমান হওয়ার কথা জানা গেছে।