News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-07-04, 7:26am

img_20250704_072350-f0fcfe9db6613185f5da32ad8caa80581751592369.jpg




আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার (৩ জুলাই) রাতে দেয়া নিয়মিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য ও উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসমতে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি ভারী বর্ষণ হতে পারে।  এ সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী কয়েক দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।