News update
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     

শীত শুরু হবে যেদিন থেকে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-02, 12:17pm

5rt6r45t543543-ff7eaadbf27d109a323565cc48a1a3331762064233.jpg




রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ছে। পাশাপাশি দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হলেও শীতের লক্ষণ তেমন একটা দেখা যাচ্ছে না। তবে, ভোরের কুয়াশা আর বৃষ্টি যে শীতের আগমনী বার্তা দিচ্ছে তা নিশ্চিত। এমন অবস্থায় অনেকের প্রশ্ন, তাহলে শীত শুরু হবে কবে? 

রোববার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া পোস্টে জানায়, সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এছাড়া মাস শেষে সারাদেশে শীত অনুভূত হতে পারে। তবে, ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সম্প্রতি জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। তবে, ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে।

এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছিল, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।আরটিভি