News update
  • Stocks surge at DSE, CSE for second straight day     |     
  • REHAB seeks Tk 3000 crore special fund support housing sector     |     
  • Trump, Putin discuss Iran conflict, Ukraine settlement in phone call     |     
  • US Launches ‘Most Intense’ Strikes as Iran Vows Response     |     
  • Family Card Scheme to Cover 4 Crore Families in 5 Years     |     

আজ সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-03-10, 9:03am

2e17000d5c9d41b72d960bd465469c3189ec72de5cb3d148-fce24d37f9faf543e6a9d687e7385b6a1773111822.jpg




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া সারা দেশে আজ মঙ্গলবার (১০ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।