News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-02-15, 6:52pm

spikaar_om_birrlaa-c44fa606793827747d574a62199857c81771159972.jpg




বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। একইসঙ্গে এটি দুই দেশের বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের নিদর্শন।

এতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারে ফেরাকে স্বাগত জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন লাভ করেছে।