News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

আলী খামেনির চেহলাম পালন করবে ইরান, তত্ত্বাবধানে মোজতবা খামেনি

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2026-08-16, 8:38pm

img_20260816_203836-f01e62a3b832d45c03ad25ab15777dd71786891133.jpg




ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার ৪০তম দিন (চেহলাম) উপলক্ষ্যে দেশটির রাজধানী তেহরানসহ পবিত্র শহর কোম ও মাশহাদে বিশেষ শোক সভার আয়োজন করা হচ্ছে। খবর আলজাজিরার।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত নেতার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও পরিচালনায় এই শোক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে।

শিয়া ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর বা দাফনের পর ৪০তম দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। ওই দিনটিতে শোক শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা এবং স্মরণ সভার আয়োজন করা হয়ে থাকে। তিনটি শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও চত্বরে এই উপলক্ষে হাজার হাজার অনুসারীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে নিজ কম্পাউন্ডে অবস্থানকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। পরদিন ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করে।

তবে দীর্ঘ সংঘাতের কারণে খামেনির মূল অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন বিলম্বিত হয়। অবশেষে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শেষবিদায় ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদায় শ্রদ্ধা, কোম ও ইরাকের পবিত্র নাজাফ-কারবালায় শোকযাত্রার পর ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।