News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-04-11, 9:39am

img_20260411_093703-5b6bcaa061aa29ffed281666856ba58b1775878752.jpg




দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী জানা গেছে, রবিবার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিনের ছুটি থাকবে। ফলে টানা তিন দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে, শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।