News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

প্রাথমিকের শিক্ষার্থীরা কবে থেকে ড্রেস, ব্যাগ ও জুতা পাবে জানালেন শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-04-29, 2:14pm

erwtertwertwer-b7a9a685659e44b25be95c95a0b485731777450448.jpg




আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একলাখ শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে।

দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নিলো সরকার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৮,৬০৭টি। এরমধ্যে এককোটি ৬ লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি বিদ্যালয়ে।

এদিন সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

ওই বৈঠক শেষে তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে। এরমধ্যেই বিতরণের জন্য একলাখ সেট পাওয়া গেছে।

পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এ কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে, যেখানে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে বলে জানান তিনি। 

এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা।