News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

কুবিতে দুর্গাপূজার ছুটি শুরু ২ অক্টোবর

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2022-09-25, 8:37am




সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৮ দিনের ছুটিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান ও শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, হলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।