News update
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     
  • Nearly one million security personnel to guard BD elections     |     
  • Restoring trust in Allah, Caretaker Govt; good governance, employment, no-revenge BNP's key election pledges      |     

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষা কবে, জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-07-01, 7:05am

ertertetw-fbd8e67d2ba34924ada55986ad30119a1719795952.jpg




বন্যা পরিস্থিতিতে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সিলেট বোর্ড। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।

রোববার (৩০ জুন) স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষোবোর্ড। বোর্ডের ওয়েবসাইটেও নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত আছে। ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো ১৩ আগস্ট থেকে নেয়া হবে।

নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয়পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথমপত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সময় সংবাদ