News update
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     

একাদশে ভর্তি শুরু ১৫ জুন, ক্লাস ১ জুলাই

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-07, 7:26am

ekaadshe_bhrti_shuru_15_jun_klaas_1_julaai-4943c67ea6b2f5fffde283376728e4d51736213211.jpg




চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। এর আগে ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। আর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের নির্বাচনি পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।