News update
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     
  • Up to 13 million set to leave Dhaka for Eid despite rainy weather     |     
  • ATM Cash Shortage Hits Dhaka Customers During Eid Break     |     
  • Measles Claims 17 More Lives in 24 Hours     |     

বৃষ্টিতে ভিজেই ছাত্রদলের শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-05-22, 11:38am

img_20250522_113620-145f2c1b7e67b557cf449dd85769c73f1747892301.jpg




ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এর কিছু সময় পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ ও এর আশপাশ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।