News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-07, 2:02pm

042ac17cab42dc4662d83db651a6389f69fd74197eb4014d-6b38963faa83ad716dc51f006a2aceb71754553770.jpg




বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।