News update
  • Non-performing loans surpass Tk 6 lakh crore     |     
  • BERC Cuts 12kg LPG Cylinder Price to Tk 1,585     |     
  • Govt to procure 4 LNG cargoes to meet energy demand     |     
  • PM Unveils 10-Year Energy Roadmap to Support $1T Economy     |     
  • As Spain swelters, a centuries-old accessory is having a moment     |     

সিরিজ জয়ের লড়াইয়ে টস হারল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-08-02, 5:11pm




জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে হেরে আগে বোলিং করে বাংলাদেশ।

অধিনায়ক নুরুল হাসানের নেতৃত্বে প্রথম ম্যাচে ১৭ রানে হারলেও পরের ম্যাচে ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় শেষ ম্যাচে নুরুলকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন। ওপেনার মুনিম শাহারিয়ারের পরিবর্তে অভিষেক হচ্ছে ওপেনার ব্যাটার পারভেজ হোসেন ইমনের। টি-টোয়েন্টি দলে ৭৬তম খেলোয়াড় ইমনের মাথায় অভিষেক ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ ম্যাচের আগে সোহানের বদলে হুট করে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে একাদশে। শরিফুল ইসলামের বদলে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।

জিম্বাবুয়ের একাদশেও এসেছে তিন পরিবর্তন। ওয়েলিংটন মাসাকদজা, রিচার্ড নাগারভা ও তানাকা চিবাঙ্গার পরিবর্তে একাদশে জন মাসার, ভিক্টোর নায়ুচি ও ব্র্যাড ইভান্স যোগ হয়েছেন।

বাংলাদেশ একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), পারভেজ হোসেন, লিটন দাস, এনামুল হক (উইকেটকিপার), নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা (উইকেট-রক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধভেরে, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জোওঙ্গে, জন মাশারা, ভিক্টোর নায়ুচি ও ব্র্যাড ইভানস। তথ্য সূত্র আরটিভি নিউজ।