News update
  • Higher food costs drive Bangladesh inflation to 9.42% in May: BBS     |     
  • Ad-din Hospital to Pay Tk80 Lakh to Each Family     |     
  • Death Sentence in Ramisa Murder Case     |     
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     

হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারাল অজিরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-21, 11:01am




বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে ৪ উইকেটের হার দেখেছে স্বাগতিকরা।

মোহালিতে হাইভোল্টেজ ম্যাচে দু’দলই দুই শতাধিক রান করেছে। ৪১৯ রানের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ক্যামেরন গ্রিনের আচমকা ওপেনিং ঝড় এবং ম্যাথু ওয়েডের ব্যাটে ভর করে ৪ বল আগেই জয় তুলে নেয় অতিথিরা।

আগে ব্যাট করতে নেমে ভারত শুরুতে অধিনায়ক রোহিত শর্মা (১১ রান) এবং বিরাট কোহলিকে (২ রান) হারায়। তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদবের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন লোকেশ রাহুল।

৩৫ বলে ৪ চার এবং ৩ ছয়ে ৫৫ রান করে রাহুল ফিরলে ভাঙে জুটিটি। অপরপ্রান্তে সূর্যকুমার ২৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৬ রান করে আউট হন। ইনিংসের বাকি সময় ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া।

পাচে ব্যাট করতে নেমে ৩০ বলে ৭১ রানে অপরাজিত থাকেন এই হার্ডহিটার। এই রান করতে পান্ডিয়া ৭টি চারের সঙ্গে মারেন ৫টি বিশাল ছয়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০৮ রান করে থামে ভারত। অজিদের পক্ষে নাথান ইলিস ৩০ রানে ৩টি এবং জস হ্যাজলউড শিকার করেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ওপেনিংয়ে নামেন গ্রিন। আর নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন এই ব্যাটসম্যান। ২৬ বলে ফিফটি করা গ্রিন শেষ পর্যন্ত থামেন ৮ চার ও ৪ ছয়ে ৬১ রান করে। আরেক ওপেনার অধিনায়ক ফিঞ্চ করেন ২২ রান।

তিনে নেমে স্টিভেন স্মিথ ২৪ বলে করেন ৩৫ রান। এরপর দ্রুত কিছু উইকেট হারালে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে শেষদিকে নেমে ওয়েড ২১ বলে ৬ চার ও ২ ছয়ে অপরাজিত ৪৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভারতের পক্ষে আক্সার প্যাটেল ১৭ রানে ৩টি এবং উমেশ জাদব নেন ২ উইকেট। তথ্য সূত্র আরটিভি নিউজ।