News update
  • Biman Flight Carrying PM Set to Leave Tokyo After Repairs     |     
  • PM’s Flight to Dhaka Delayed by Technical Glitch in Tokyo     |     
  • July Killings: Hanif Gets Death Sentence for Crimes Against Humanity     |     
  • What is Iran’s Seven-Day Plan to reopen the Strait of Hormuz?     |     
  • Bangladesh’s Banking Crisis: The Road to Reform     |     

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

গ ক্রিকেট 2022-10-06, 4:18pm




ত্রিদেশীয় সিরিজ খেলতে অবশেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। ৬ অক্টোবর নিউজিল্যান্ড সময় সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। সব ঠিক থাকলে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস করতে দেখা যাবে সাকিবকে।

এর আগে ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে ব্যাপক ঝামেলায় পড়তে হয় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে চেয়েছেন সাকিব। তবে টিকিট ম্যানেজ করতে না পারায়, তখন উড়াল দিতে পারেননি। পরবর্তীতে সাকিব ২ অক্টোবরের একটি টিকিট পেয়েছিলেন, যা ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর।

তবে পথিমধ্যে ট্রানজিট গণ্ডগোল আটকে দেয় সাকিবকে। ক্রাইস্টচার্চে আসার জন্য তাহিতি হয়ে আসতে হতো এই ক্রিকেটারকে। ৪ অক্টোবর পৌঁছানোর কথা থাকা ওই ফ্লাইটে এসে দেখা যায় তাহিতি পর্যন্ত আসতে পারলেও সেখানকার ভিসা জটিলতা রয়েছে সাকিবের। যার ফলে লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে বোর্ডিং না করিয়ে আবার ফেরত পাঠানো হয় সাকিবকে।

পরবর্তীতে এয়ারলাইনস থেকেই ভিসা সমস্যার সমাধান করা হয়। অবশেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিলেন এই ক্রিকেটার। তথ্য সূত্র আরটিভি নিউজ।