News update
  • Security Tightened at 8 Airports Over Militant Alert     |     
  • Measles Outbreak Worsens as Pneumonia Cases Surge     |     
  • Tabassum Moves High Court to Restore Her Candidacy     |     
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     

ঢাকা টেস্ট: মোমিনুলের হাফ-সেঞ্চুরির পরও প্রথম দিনই ২২৭ রানে অলআউট বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-12-22, 5:20pm




মোমিনুল হকের হাফ-সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৭৩ দশমিক ৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে  স্বাগতিক বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোমিনুল ৮৪ আউট হন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন।

দলীয় ৩৯ রানে  জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয়  পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে  শান্ত এলবিডব্লিউর  শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের।

৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলেন মোমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।

তবে দ্বিতীয় সেশনের প্রথম বলেই পেসার উমেশ যাদবের বলে আউট হন ১৬ রান করা সাকিব।

সাকিবের বিদায়ের পর মোমিনুলে সাথে বড় জুটি ইঙ্গিত দিয়েও আউট হন মুশফিকুর রহিম ও লিটন দাস। চতুর্থ উইকেট মুশফিকের সাথে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটনের সাথে ৪২ রান তুলেন মোমিনুল। মুশফিককে ব্যক্তিগত ২৬ রানে উনাদকত ও লিটনকে ২৫ রানে অশ্বিনের শিকার  হন।

তবে অন্য প্রান্ত  আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। মোমিনুলে অর্ধশতকে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। মোমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত ছিলেন।

শেষ সেশনে অশ্বিন ও উমেশের বোলিং তোপে ৪৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ। 

ব্যক্তিগত ৮৪ রানে অশ্বিনের শিকার হন মোমিনুল। ১৫৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন মোমিনুল। শেষ ব্যাটার খালেদকে শূন্যতে ফেরান অশ্বিন। মিরাজ ১৫, নুরুল ৬ ও তাসকিন ১ রান করে উমেশের শিকার হন। ভারতের অশ্বিন-উমেশ ৪টি করে উইকেট নেন। তথ্য সূত্র বাসস।