News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

রফিককে টপকে শীর্ষে সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-12-24, 9:32am




ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান।

এ ক্ষেত্রে স্বদেশী  সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলেছেন  সাকিব।

চলমান ঢাকা টেস্টের আগে ভারতের বিপক্ষে রফিক ও সাকিবের সমান ১৫টি করে উইকেট ছিলো।

গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে ৮ ম্যাচে ১৯ উইকেট এখন সাকিবের। ৫ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন রফিক। তথ্য সূত্র বাসস।