News update
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     
  • Trump rejects Iran proposal as fragile ceasefire faces uncertainty     |     
  • BGB seizes smuggled Indian goods in Cumilla border raids     |     
  • Central Bank to give targeted support to closed industries     |     

ঢাকা টেস্ট: সর্বোচ্চ উইকেট মিরাজের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-12-26, 9:06am




ভারতের বিপক্ষে শেষ হওয়া  টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন মিরাজ।  অবশ্য এর আগে ভারতের  বিপক্ষে ওয়ানডে  সিরিজ জয়েও  বাংলাদেশ দলের  নায়ক ছিলেন মিরাজ। 

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নেন মিরাজ। ঢাকা টেস্টের নেন ৬ উইকেট। এরমধ্যে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন  মিরাজ। কিন্তু শেষমেষ জয়ের স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। 

মিরাজের পর সিরিজে ৮টি করে উইকেট নিয়েছেন দু’দলের তিন স্পিনার কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল ও তাইজুল ইসলাম। এরমধ্যে শুধুমাত্র চট্টগ্রাম টেস্টেই ৮ উইকেট নেন ভারতের কুলদীপ। সিরিজের দুই টেস্টই খেলেছেন ভারতের প্যাটেল ও বাংলাদেশের তাইজুল।   

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শীর্ষ পাঁচ বোলার:

বোলার    ম্যাচ    ইনিংস    ওভার    রান     উইকেট

মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)    ২    ৪    ৮১.৫    ৩১৮    ১১

কুলদীপ যাদব (ভারত)    ১    ২    ৩৬.০    ১১৩    ৮

অক্ষর প্যাটেল (ভারত)    ২    ৪    ৭২.৩    ১৮৭    ৮

তাইজুল ইসলাম (বাংলাদেশ)     ২    ৪    ১০৫.৪    ২৯২    ৮

উমেশ যাদব (ভারত)    ২    ৪    ৪৭.০    ১১৭    ৭। তথ্য সূত্র বাসস।