News update
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     
  • Dhaka’s air turns moderate after rain Sunday morning      |     
  • Rajshahi rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     

টাইগারদের বিপক্ষে আয়ারল্যান্ডের দল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-02-09, 5:00pm

resize-350x230x0x0-image-211263-1675939857-d71cab646e03fbe2db762aa7b5a2be291675940453.jpg




প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে খেলতে ইতোমধ্যে দল ঘোষণা করেছে আইরিশরা।

সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। এরপর ১৫ মার্চ টাইগারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। পরে ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মার্চ এই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ৪ থেকে ৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড একাদশে থাকছেন- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

এ ছাড়া টি-টোয়েন্টির একাদশে থাকছেন- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

সবশেষে টেস্ট ম্যাচ খেলার একাদশে থাকছেন- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট। তথ্য সূত্র আরটিভি নিউজ।