News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

মুশফিক অপরাজিত ‘২৫০’

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-07-08, 5:28pm

image-97331-1688806585-cbd0060f96172761126e6cfdc47480931688815711.jpg




বাংলাদেশের প্রথম খেলোয়াড়  হিসেবে ওয়ানডে ক্রিকেটে  ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এ ম্যাচের আগে ২৪৯ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ০৫ গড়ে ৭১৮৮ রান করেছেন তিনি।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ২৪১ ওয়ানডেতে ৮৩১৩ রান আছে তামিমের।

২৩৫টি ওয়ানডে নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে ব্যাট হাতে ৭১৪৭ রান ও বোলিংয়ে ৩০২ উইকেট শিকার করেছেন সাকিব। তথ্য সূত্র বাসস।