News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য : এরদোগান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-07-08, 5:25pm

image-97336-1688807260-e71bc2d59dd2d94eb0950688ecd162151688815515.jpg




তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান বলেছেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য।

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে শুক্রবার এ কথা বলেন। তবে এরদোগান একইসঙ্গে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসতে জেলেনস্কিকে আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এরদোগান বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য এ বিষয়ে কোন সন্দেহ নেই।

তবে উভয়পক্ষের শান্তি আলোচনায় ফেরা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তথ্য সূত্র বাসস।