News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

বিসিবি ছাড়ছেন পাপন

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-27, 3:25pm

resize-350x230x0x0-image-249576-1701075676-ab2581d9c778367daaeb4116401663501701077111.jpg




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে এবার ক্রিকেট বোর্ড ছাড়ার ঘোষণাই দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখলেন বোর্ড সভাপতি।

পাপন বলেন, আমি আর বেশি দিন নেই। হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাব, যা যা করার করে যাব। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিব।

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম। তথ্য সূত্র আরটিভি নিউজ।