News update
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-26, 4:05pm

bcb-logo-a862a6117546c8f0ae241eea0d6aeee51706263715.jpg




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে সুপার সিক্সের আশা টিকে থাকবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

'এ' গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে টাইগাররা। বাংলাদেশের সমান পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আয়ারল্যান্ড। টেবিলের তলানির দল যুক্তরাষ্ট্র এখনও জয়ের দেখা পায়নি।

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উঠবে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

বাংলাদেশ একাদশ :

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), পারভেজ জীবন,রোহানাত দৌলা বর্ষণ, মারুফ মৃধা, রাফিউজ্জামান রাফি।

যুক্তরাষ্ট্র একাদশ :

প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ। তথ্য সূত্র আরটিভি নিউজ।