News update
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     

একশ পেরিয়ে ছুটছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-03, 12:43pm




রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। প্রথমবারের মতো সুযোগ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। তাও আবার তাদেরই মাটিতে। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে নাজমুল শান্তর দল। দুই উইকেট হারালেও এরইমধ্যে দলীয় সংগ্রহ একশ পেরিয়েছে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত ও মুমিনুল।

জাকিরের পর সাজঘরে সাদমান

ধৈর্য্যের খেলা টেস্ট, কিন্তু পঞ্চম দিনে সেই পরীক্ষাতে ব্যর্থ হলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। চতুর্থ দিনশেষে কোনো উইকেট না হারিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ। দলীয় ৭০ রানের মধ্যে হারাল দুই ওপেনারকে। ৫১ বলে ২৪ রান করে খুররাম শেহজাদের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।

ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে জাকির

চতুর্থ দিনশেষে স্কোরবোর্ডে ৪২ রান তুলে ফেলায় পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৩ রান। সেই লক্ষ্যে মাঠে নামলেও শুরুটা ভালো হয়নি শান্তদের। দিনের শুরুতেই মির হামজার বলে সাজঘরে ফিরলেন ওপেনার জাকির হাসান। আউটের আগে ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

ইতিহাস গড়ার লক্ষ্যে পঞ্চম দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাস গড়তে আর চাই ১৪৩ রান। প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশের অমূল্য স্বাদের অপেক্ষায় বাংলাদেশ। লক্ষ্য ১৮৫ রান। বৃষ্টির শঙ্কা উড়িয়ে প্রথম সেশনেই বাজিমাত করতে চান শান্তরা। এরইমধ্যে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৪২ রান তুলেছে সফরকারীরা।

৪৬ ওভার আগেই শেষ চতুর্থ দিনের খেলা

চতুর্থ দিনে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চালকের আসনে অবস্থান নেয়। এরপর ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জাকির হাসানের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটাও করে দুর্দান্ত। ৬ ওভারে ৩৭ রান তুলে যায় চা বিরতিতে।

কিন্তু চা বিরতির পর খেলা হয় কেবল ১ ওভার। ওই ওভারে এক বাউন্ডারিতে বাংলাদেশ ৫ তোলার পর পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। মেঘের ঘনঘটা থেকে আলোকস্বল্পতার পর শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির কারণে ৪৬ ওভার বাকি থাকতেই শেষ হয় চতুর্থ দিনের খেলা।