News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

১০৪ রানের বড় জয় বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-13, 7:21pm




অধিনায়ক রাবেয়া খানের ঘূর্ণিতে স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ১০৫ রানে জয় পেয়েছে টাইগ্রেসরা। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। যেখানে পাঁচ প্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেআগে ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রাবেয়ার স্পিন ঘূর্ণিতে ১০৪ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেস মেয়েরা।

ব্যাট করতে নেমে ৫ বলে ৯ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে ৮০ রানের দারুণ এক জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৪০ বলে ৭ চারে ৫০ রান করেন সাথি। এরপর দলীয় ১২৪ রানে ফেরেন ৩৯ রান করা সোবহানা। আগের ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে দলে ফিরে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২৪ বলে ৩৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।

রান তাড়া করতে নেমে ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

এদিন বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন। আরটিভি