News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

ভারতে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-17, 2:17pm




ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। তবে ১৬ সেপ্টেম্বর শান্ত-লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল।

এমনকি জাতীয় দলে সাকিব ঠিক কবে নাগাদ বা কখন যোগ দিবেন সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে একদিন বিরতি দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। তাই ধারণা করেই বলা যায় আজ (মঙ্গলবার) চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব।

পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তানকে থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব।

সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন দলের সঙ্গে কখন যোগ দেবেন তিনি, সেটাই দেখা বিষয়। আরটিভি নিউজ।