News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-01-02, 10:19am

ewrewrfer-19623734a98ee4b6911d31b95f5a897c1735791639.jpg




অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি তার। এবার জানা গেল, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চান তিনি।

গত অক্টোবরে শান্ত বলেছিলেন, কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না তিনি। তবে বিসিবি তখন তাকে অধিনায়কের পদ থেকে সরাতে চায়নি। এদিকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আর এবার শান্তর এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও।

গেল বছর ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ফিফটি করেছিলেন শান্ত। এরপর ১৯ ইনিংস ব্যাট করলেও শান্ত ফিফটির দেখা পাননি আর। চল্লিশোর্ধ্ব ইনিংসও আছে হাতে গোণা। সব মিলিয়ে এমন বাজে ফর্মই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

তবে এমন ফর্ম অন্য দুই ফরম্যাটেও আছে তার। সে কারণে গত অক্টোবরে অধিনায়কত্বই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। শেষমেশ অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসেন শান্ত। তার বেশি দিন না পেরোতেই এবার টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি।

অন্য দুই ফরম্যাটে অবশ্য অধিনায়কই থাকবেন শান্ত। সে ফরম্যাট দুটো থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেননি তিনি। এদিকে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আছে গুঞ্জন। যদিও সবশেষ সিরিজেই লুকিয়ে আছে উত্তরটা।

লিটন দাসের অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এরপরই লিটন জানিয়েছেন, বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি।  সময়