News update
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     

র‍্যাঙ্কিং নিয়ে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-08-11, 1:06pm

a55bb439933981d2bce94d0fecea2971fa65decd1cff0cde-3b2c46058537852c1ef68387ac98d8ae1754895967.jpg




গত মে মাসে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে একটি ওয়ানডে জিতে ফের নয়ে ওঠে টাইগাররা। কিন্তু জায়গা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। টানা টি-টোয়েন্টি খেলার মধ্যে থাকা টাইগারদের ওয়ানডেতে অবনতি হলো ফের।

সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। নয় থেকে ফের ১০–এ নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

শ্রীলঙ্কা সিরিজের পর আর কোনো ওয়ানডে কেহ্লার আগেই র‍্যাঙ্কিংয়ে অবনতি হলো বাংলাদেশের। টাইগারদের কপাল পুড়েছে মূলত পাকিস্তানের হারে। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দেয়ায় এক ধাপ এগিয়ে নয়ে উঠে গেছে। আর ম্যাচ হেরে এক ধাপ অবনমন হয়েছে পাকিস্তানেরও। তাদের পাঁচে ঠেলে চারে উঠে গেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়ানোর আগে টাইগার ও ক্যারিবীয় দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল ৭৭। তবে বাংলাদেশ ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় নয় নম্বরে উঠে গিয়েছিল। কিন্তু পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮, ফলে নয়ে উঠে গেছে তারা। সিরিজের শেষ ম্যাচে হেরে গেলেও টাইগারদের চেয়ে এগিয়ে থাকবে ক্যারিবীয়রা।