News update
  • US Suspends Visa Interviews Worldwide for Consular Training     |     
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     

৫ উইকেটে নিয়ে রিশাদের রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-18, 8:20pm

rterwer34-973859b6fb1ae2e7ec48cc9b5bba666b1760797254.jpg




বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাত্র ৫১ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের রানের গতি থামিয়ে দেন এই লেগি। ইনিংসে একাই তুলে নেন ৫টি উইকেট এটাই তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।

টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল ৪৯ ওভার ৪ বলে ২০৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৬ রান।

২০৮ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেন আলিক আথানজে ও ব্রেন্ডন কিং। তবে ২৭ রানে ব্যাট করা আথানজেকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন রিশাদ হোসেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন এই তরুণ স্পিনার। কেসি কার্টিকে (৯ রান, ৩০ বল) স্লিপে ক্যাচে পরিণত করেন তিনি। নিজের পরের ওভারে ফেরান ৪৪ রান করা ব্রেন্ডন কিং ও শারেফান রাদারফোর্ডকে (০ রান)।

২৪তম ওভারে রোস্টন চেজকে (৬ রান) আউট করে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন রিশাদ। এই পাঁচ উইকেটই তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি বাংলাদেশের প্রথম ডানহাতি লেগ স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন রিশাদ হোসেন। ২৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৮ রান

এর আগে, ব্যাটিংয়ে নেমে ধীর কিন্তু ধৈর্য্যপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশ তুলে ২০৭ রান। হৃদয় ও অঙ্কনের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। তবে মিডল অর্ডারে বড় ইনিংসের ঘাটতি থাকায় তিন শর আশপাশে যাওয়ার সুযোগ হারায় দল।