News update
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     
  • Air Force officer Saifur sent to jail over Ilias Ali disappearance     |     
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-29, 8:37pm

3075f18aace6e2fac1de00d8f6ccbce9e6be438942145742-cea2d3f3387d9577da642e62859bf6741764427031.jpg




তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৫ রান জমা করে সফরকারীরা, যা বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে আইরিশদের সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় আইরিশরা।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে আইরিশদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ১৪ বলে ২৯ রান করা স্টার্লিংকে ফেরান তানজিম হাসান সাকিব।

এরপর একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন টিম টেক্টর। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন হ্যারি টেক্টর। ধীরে ধীরে বড় জুটি গড়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে নবম ওভারে বল করতে এসে জোড়া আঘাত এনে টাইগার শিবিরে স্বস্তি ফেরান শেখ মেহেদি। 

ওভারের প্রথম বলটা পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে বল মিস করেন টিম টেক্টর। স্টাম্পড আউট করতে কোনো ভুল করেননি লিটন দাস। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৮ রান। একই ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরকে বোল্ড আউট করে সাজঘরের পথ দেখান মেহেদি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১১ রান। ৮৯ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।  

দলীয় ১০৩ রানের মাথায় বেন কালিৎজকে ফেরান মেহেদি। আউট হওয়ার আগে তিনি করেন ৯ বলে ৭ রান।  

পঞ্চম উইকেট জুটিতে জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লকরান টাকার। ১৫৯ রানের মাথায় ডকরেল আউট হলে ভাঙে তাদের ৪৪ বলে ৫৬ রানের জুটি। সাইফউদ্দিনের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ১৮ রান। 

ইনিংসের শেষ বলে রানআউটে কাটা পড়েন উইকেটরক্ষক ব্যাটার লকরান টাকার। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে শেখ মেহেদি নেন ৩ উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।