News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

২ কোটি ৮১ লাখ টাকায় পিএসএলের দল লহোরে মোস্তাফিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-05, 3:10pm

593b6ef9ced7d987173d99425b21e0fa54a3132b64b69730-415ced4982189b84d7a35cf3b442db461770282644.jpg




পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রায় ২ কোটি ৮১ লাখ টাকায় লাহোর কালান্দার্স দলে নিয়েছে বাঁহাতি এই পেসারকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার আবারও তাকে মোটা অঙ্কে দলে নিয়েছে লাহোর। 

চুক্তি অনুযায়ী মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নিয়ে লাহোর লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে পরিবারে ফিরে এসেছেন। একসমযয়ের কালান্দার, সর্বদা কালান্দার।

এর আগে পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে রিটেনশন নিয়মে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো।