News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

মোস্তাফিজকে দলে নেওয়ার পর যা বললেন লাহোরের মালিক

ক্রিকেট 2026-02-06, 2:28am

2d556389c6f5bd8fcb752c1224fc67b08464de73b3f63513-2e06b93dcc5b380c2956def8818a687e1770323317.jpg




বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে নাম কাটা যাওয়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাম নিবন্ধন করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে আজ ২ কোটি ৮১ লাখ টাকায় দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লাহোরে শাহিন শাহ আফ্রিদির সঙ্গ জুটি বেধে খেলবেন তিনি।
মোস্তাফিজকে কেনার পর আজ একটি বার্তা দিয়েছেন ফ্র্যাঞ্জাইজিটির মালিক সামীন রানা। পিএসএলে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই ফিজকে বড় নাম মনে করেন তিনি। তার সাম্প্রতিক পারফরম্যান্সেও লাহোর খুশি।
লাহোরের এক্স হ্যান্ডেলের এক বার্তায় সামীন রানা বলেন, ‘অবশ্যই, পাকিস্তান সুপার লিগে সে একটি বড় নাম। বিশ্ব ক্রিকেটেও। তাকে নির্বাচক করা যেকোনো টিমের জন্য সম্মানের ব্যাপার। তার সঙ্গে আমাদের সম্পর্কও পুরনো। ১০ বছর আগে যখন লিগ শুরু হয়েছিল, তখন গোল্ড ক্যাটাগরিতে লাহোরের প্রথম খেলোয়াড় হিসেবে নিয়েছিল মোস্তাফিজকে। দুর্ভাগ্যজনকভাবে, এনওসি সংক্রান্ত কারণে তখন আসতে পারেনি। তার দুই বছর পর এসেছিল। আমরা অনেক উপভোগ করেছি। মাশাল্লাহ, এখন দুনিয়াজুড়ে ভালো পারফর্ম করছে।’
মোস্তাফিজ ছাড়াও লাহোরে আরও কয়েকজন বাংলাদেশি খেলেছেন। গত বছর খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও রিশাদ। টাইগার ক্রিকেটাররা মনপ্রাণ দিয়ে খেলেন বলে মত সামীনের। ‘বাংলাদেশি ক্রিকেটাররা দারুণ, মানুষ হিসেবেও। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের সঙ্গে কাজ করেছি। তারা ভালো যোগাযোগ করতে পারে, আর মনপ্রাণ দিয়ে খেলে।’
শেষে বাংলায় তিনি বলেন, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি।’ রিশাদকে নিয়ে এমন বলেছিলেন বলে জানান লাহোরের মালিক।