News update
  • Biman suspends Tuesday’s Dhaka-Dammam flight     |     
  • First Phase of Union Parishad Polls Set for January 21     |     
  • PM Seeks Canadian Support for Energy, Agriculture, Climate Finance     |     
  • Saudi-led coalition intercepts drone, Houthi ballistic missile     |     
  • Houthi Attack in Riyadh Puts Bangladeshis at Risk     |     

সিরিয়ার রাজধানীর কাছে ইসরাইলী বিমান হামলায় ৩ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-21, 1:02pm




সিরিয়ার রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
ওই সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ‘শত্রু দেশ ইসরাইলের চালানো আগ্রাসনে তিনজন শহীদ হয়েছেন এবং কিছু সরঞ্জামাদির ক্ষতি হয়েছে।’
সামরিক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে ছোড়া হয় এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর আঘাত হানার পথে বাধা সৃষ্টি করে।
সিরিয়ার রাজধানী থেকে এএফপি’র সংবাদদাতারা জানান, তারা সন্ধ্যায় রাজধানীতে বিকট শব্দ শুনেছেন।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় নিহত তিনজনই হলেন কর্মকর্তা। এছাড়া হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অপর চার ক্রু আহত হয়েছেন।
ওই যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, দেশটিতে ইরানের বিভিন্ন অবস্থান এবং দামেস্ক’র কাছে অস্ত্র গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তথ্য সূত্র বাসস।