News update
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৯ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 5:48pm




দক্ষিণ কোরিয়ায় শনিবার নতুন করে ১৯ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। 
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৬৯৭ এ। স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়। 
দেশটিতে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৩ হাজার ৪৬২ । 
কোরিয়া ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এ কথা জানিয়ে বলেছে, সংক্রমণে নতুন করে আরো মারা গেছে ৫৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৬৫ এ। 
দেশটির মোট জনসংখ্যার ৮৬.৯ শতাংশ লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে। বুস্টার ডোজ নিয়েছে ৬৪.৮ শতাংশ লোক। তথ্য সূত্র বাসস।